শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
আগুনে পুড়লো রংপুর চিনিকলের ৩৩ বিঘার আখ
প্রকাশিত - নভেম্বর ১৯, ২০১৬ ৭:১৩ পিএম


রংপুর চিনিকলের গোবিন্দগঞ্জ উপজেলার আলোচিত সাহেবগঞ্জের সেই ইক্ষু খামারের আখ ক্ষেত শনিবার দুপুরে আগুনে পুড়ে গেছে। খবর পেয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
খামারের ডিজিএম আলমগীর হোসেন জানান, দুপুর দেড়টার দিকে খামারের ফকিরগঞ্জ এলাকার ১১ আই ব্লকের জমিতে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে খামারের ৩৩ বিঘা জমির দণ্ডায়মান আখ ক্ষতিগ্রস্ত হয়। তবে কিভাবে এ আগুন লাগলো। তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি নিয়ে অনুসন্ধান চলমান আছে।
গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুুল হান্নান জানান, আগুন লাগার সাথে সাথে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে ৩০ মিটিনের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এদিকে খবর পেয়ে রংপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আউয়াল ও গোবিন্দগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার ইনচার্জ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
Copyright © 2026 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.