শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
রোহিঙ্গাদের পাশে এই সরকার দাঁড়াবে না এটাই স্বাভাবিক: বিএনপি
প্রকাশিত - ডিসেম্বর ১, ২০১৬ ৪:৪৫ পিএম

[caption id="attachment_4606" align="alignright" width="484"]
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ফাইল ছবি[/caption]
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘নিজ দেশে গুম খুন করা সরকার অন্য দেশের নির্যাতিত মানুষের পাশে দাঁড়াতে পারে না। সরকার নিজ দেশে গুম খুন অপহরণ ও নিরীহ মানুষকে অত্যাচার করছে। তারা মিয়ানমারের নির্যাতিত অসহায় নিপীড়িত মানুষের পাশে দাঁড়াতে চাইবে না এটাই স্বাভাবিক।’
জাতীয় প্রেসক্লাবে বৃহস্পতিবার দুপুরে জাতীয়তাবাদী ওলামা দল আয়োজিত মিয়ানমারে মুসলিম নির্যাতন ও গণহত্যার প্রতিবাদে আয়োজিত এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।
নজরুল ইসলাম বলেন, ‘জাতিসংঘ, ওআইসি, শক্তিমান দেশগুলো চাইলেই মিয়ানমারের মুসলিম অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে ক্ষমতাসীন সরকারকে চাপ প্রয়োগ করতে পারে, কিন্ত তারা সেটা না করে নির্বাকের ভূমিকা পালন করছে।’
সরকারের সমালোচনা করে স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘মিয়ানমারের নির্যাতিত অসহায় রোহিঙ্গারা সে দেশে আশ্রয় না পেয়ে যখন বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছে তখন তাদেরকে ফিরিয়ে দেয়া হচ্ছে নিশ্চিত মৃত্যুর দিকে। অথচ বাংলাদেশ সরকার তাদেরকে শরণার্থী হিসেবে আশ্রয় দিয়ে মিয়ানমারকে সরকারকে কূটনৈতিক চাপ প্রয়োগ করতে পারে।’
এ সময় দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, ‘বাংলাদেশ সরকার, মিয়ানমার সরকার, আমেরিকা ও তার মিত্র দেশগুলোর মুসলিম নির্যাতন একই সূত্রে গাঁথা।’
Copyright © 2026 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.