
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের কলা ও মানবিক অনুষদভূক্ত ‘বি’ ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে। সোমবার বেলা আড়াইটার দিকে‘ বি’ ইউনিটের সমন্বয়কারী প্রফেসর ড. রুহুল আমিন ভিসি প্রফেসর ড. রাশিদ আসকারীর নিকট আনুষ্ঠানিক ভাবে ফলাফল হস্তান্তর করেন।
‘বি’ ইউনিটের সমন্বয়কারী প্রফেসর ড. রুহুল আমিন বলেন, ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৪২০ টি আসনের বিপরীতে ১৪৯৫৯ টি আবেদন জমা পড়ে। পরীক্ষায় অংশ গ্রহন করে দশ হাজার ৫৭৬ জন।
ভর্তি পরীক্ষার ফল ও ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.iu.ac.bd) পাওয়া যাবে।
সানবিডি/ইবি/তারিক/এসএস