
চট্টগ্রামের পাহাড়তলী থানা এলাকায় একটি জঙ্গি আস্তানায় অভিযান চালাচ্ছে র্যাব-৭-এর একটি দল। বৃহস্পতিবার সকাল ৭টা থেকে একটি দোতলা বাড়িতে অভিযান শুরু করে র্যাব। অভিযানে অস্ত্রসহ তিন জঙ্গিকে আটক করা হয়েছে।
এদিকে সন্ত্রাসীরা বাড়িটিতে ভেতর থেকে আগুন ধরিয়ে দিয়েছে। ফায়ার সার্ভিসের একটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ করছে।
চট্টগ্রাম র্যাব-৭-এর অধিনায়ক লে. কর্নেল মিফতা উদ্দিন আহাম্মেদ বলেন, অভিযান চলছে। অস্ত্রসহ তিন জঙ্গিকে আটক করা হয়েছে। এ ব্যাপারে পরে বিস্তারিত জানানো হবে।