
ব্যাংক বর্হিভূত আর্থিক খাতের কোম্পানি জিএসপি ফিন্যান্সের পরিচালনা পর্ষদ সম্পদ পুর্নমূল্যায়ন করেছে। গতকাল কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় সম্পদ পুর্নমূল্যায়ন প্রতিবেদন অনুমোদন করা হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটি ঢাকার পরিবাগে ২১.১৮৭৫ কাঠা জমি পুর্নমূল্যায়ন করেছে। পুর্নমূল্যায়নের আগে এই জমির মূল্য ছিল ২৮ কোটি ৮১ লাখ ৫০ হাজার টাকা। আর পুর্নমূল্যায়নের পরে জমির বর্তমান মূল্য ৯৫ কোটি ৩৪ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা দাঁড়িয়েছে।
উল্লেখ্য, ‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি ২০১২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।