
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার লেনদেনের দুই ঘণ্টার মধ্যে বিক্রেতা উধাও হয়ে যাচ্ছে বেক্সিমকো সিনথেটিকসের শেয়ারে। আর একটু পরেই কোম্পানির শেয়ারটি হল্টেড হয়ে মূল্য স্পর্শ করবে সার্কিট ব্রেকারে।
ডিএসইর তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার বেলা ১২টা ৪০ মিনিট পর্যন্ত কোম্পানিটির স্ক্রিনে সর্বশেষ ১৯ হাজার ৭২২টি শেয়ার কেনার প্রস্তাব দেখাচ্ছিল। কিন্তু বিক্রেতার ঘরে মাত্র একটি শেয়ার বিক্রির প্রস্তাব ছিল । হল্টেডের আগে সর্বশেষ লেনদেনটি হয় ৭ টাকা ৭০ পয়সা দরে। গতকাল এই শেয়ারের সমাপনী দর ছিল ৭ টাকা ১০ পয়সা।