
বিদায়ী সপ্তাহে ব্লক মার্কেটে মোট ৩০ কোম্পানি ও ১ মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার বা ইউনিট লেনদেন হয়েছে। কোম্পানি ও ফান্ড মিলে মোট ২ কোটি ১৫ লাখ ৮৬ হাজার ২৩৭টি শেয়ার বা ইউনিট লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২৮২ কোটি ৭৪ লাখ টাকা।
লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, গত সপ্তাহে ব্লক মার্কেটে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ। এই কোম্পানি ৬০ লাখ ৭৬ হাজার ৫৯৬টি শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ২০৬ কোটি ৬০ লাখ টাকা।
ফ্যাস ফিন্যান্স ৩১ লাখ ৭৭ হাজার ৯৫৪টি শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। যার আর্থিক মূল্য ৩ কোটি ৯৬ লাখ টাকা।
ব্রাক ব্যাংক ২২ লাখ ২৪ হাজার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। যার আর্থিক মূল্য ১২ কোটি ৩৭ লাখ টাকা।
ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- রহিম টেক্সটাইল, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, ড্যাফোডিল কম্পিউটার্স, এইচ আর টেক্সটাইল, এমারেল্ড অয়েল, ইভিন্স টেক্সটাইল, মেঘনা পেট্রোলিয়াম, নিটল ইন্স্যুরেন্স, আরএকে সিরামিকস, এবি ব্যাংক, আর্গন ডেনিম, বিএটিবিসি, ওরিয়ন ফার্মা, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, পপুলার লাইফ মিউচ্যুয়াল ফান্ড ওয়ান, প্রাইম টেক্সটাইল, সিটি ব্যাংক, ফারইস্ট নিটিং, এমজেএলবিডি, গ্রামীণফোন, বার্জার পেইন্টস, ইউসিবি, আরএসআরএম স্টীল ও গোল্ডেন হার্ভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ।