শনিবার, ১৮ জুলাই ২০২৬
মওদুদের নাইকো মামলা আপিলেও স্থগিত
প্রকাশিত - ডিসেম্বর ১১, ২০১৬ ১১:৪২ এএম


বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলার বিচার কার্যক্রম স্থগিত রেখে হাইকোর্টের আদেশ বহাল রেখেছে আপিল বিভাগ। রবিবার প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই আদেশ দেয়।
একই সঙ্গে এই সংক্রান্ত জারি করা রুলের নিষ্পত্তি আগামী ১৯ জানুয়ারির মধ্যে নিষ্পত্তি করতে বলা হয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্রে নাইকো নিয়ে সালিশি মামলা চলার কারণে শুধু মওদুদ আহমদের ক্ষেত্রে বিচারিক আদালতে এই মামলার কার্যক্রম স্থগিত থাকবে বলে জানিয়েছিলেন আইনজীবীরা।
এর আগে গত ১ ডিসেম্বর মওদুদ আহমদের বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলা আট সপ্তাহের জন্য স্থগিত করে হাইকোর্ট।
বিচারিক আদালতে কিছু তথ্য-উপাত্ত দাখিল এবং এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে আরব্রিট্রেশন চলমান থাকায় তা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মামলার কার্যক্রম স্থগিত চেয়ে মওদুদ আহমদ বিচারিক আদালতে আবেদন করেন। গত ১৬ আগষ্ট আদালত ওই আবেদন খারিজ করে দেয়। এই খারিজের আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিভিশন মামলা করেন তিনি। গত ১ ডিসেম্বর শুনানি শেষে নাইকো দুর্নীতি মামলায় শুধু মওদুদের বিচার কার্যক্রম স্থগিতের আদেশ দেয়। আদেশে, নথি দাখিল সংক্রান্ত আবেদন খারিজের আদেশ কেন বেআইনি ঘোষণা করা হবে না এই মর্মে রুল জারি করেছে আদালত।
Copyright © 2026 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.