শনিবার, ১৮ জুলাই ২০২৬
কুষ্টিয়ায় র্যাবের সঙ্গে গোলাগুলিতে ডাকাত নিহত, গুলিবিদ্ধ ৪
প্রকাশিত - ডিসেম্বর ১২, ২০১৬ ১১:৪১ এএম


কুষ্টিয়া ভেড়ামারা উপজেলায় (র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান) র্যাবের সঙ্গে গোলাগুলিতে ডাকাতদলের এক সদস্য নিহত হয়েছে। এ সময় গুলিবিদ্ধ হয়েছে আরো চার ডাকাত। ঘটনাস্থল থেকে দুইটি বিদেশি পিস্তুল, চার রাউন্ড গুলি ও ম্যাগজিন জব্দ করা হয়েছে।
রবিবার দিনগত রাতে ভেড়ামারা বাজারে এ ঘটনা ঘটে। নিহত সালাম (৩৫) পাবনার ঈশ্বরদী উপজেলার বাসিন্দা। গুলিবিদ্ধরা হলেন, আলমগীর (৩৪), খোকন (৩৩), দেলোয়ার (৩৫) ও আইনাল (৩২)। হতাহতরা পাবনা জেলার ঈশ্বরদী এলাকার বাসিন্দা।
র্যাব জানায়, রাত দেড়টার দিকে ঢাকাগামী হানিফ পরিবহণের বাসটিতে যাত্রীবেশে ডাকাতদল অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলাধীন কুষ্টিয়া-পাবনা মহাসড়কের বারোমাইল এলাকায় থামানো হয়। এ সময় ডাকাতদল র্যাবকে লক্ষ করে গুলি ছুড়তে ছুড়তে বাস থেকে নেমে পালানোর চেষ্টা করে। জবাবে র্যাবও পাল্টা গুলি ছুড়লে ওই পাঁচ ডাকাত গুলিবিদ্ধ হয়। এ সময় ঘটনাস্থলে থেকে এসব আগ্নেয়াস্ত্র পাওয়া যায়। পরে গুলিবিদ্ধ আহতদেরকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সালামকে মৃত ঘোষণা করেস।
র্যাব ১২’র কোম্পানি কমান্ডার মোসাদ্দেক ইবনে মুজিব তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘হতাহতরা চিহ্নিত ডাকাত।’
Copyright © 2026 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.