[caption id="attachment_567" align="aligncenter" width="800"]
নমুনা ছবি[/caption]
মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মাহমুদুল হক জানান- ১৭টি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখন ডাম্পিং এবং সার্চিং এর কাজ চলছে। এরপর ক্ষয়ক্ষতি নিরূপণ করা হবে। এখনো হতাহতের কোন তথ্য পাওয়া যায়নি।
রোববার দিবাগত রাত ১টা ৫৫ মিনিটে বস্তিটিতে আগুন লাগে। তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।