শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
যশোরে চীনা নাগরিকের লাশ উদ্ধার
প্রকাশিত - ডিসেম্বর ১৫, ২০১৬ ১১:৫০ এএম


যশোরে এক চীনা নাগরিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপশহর এলাকার মহিলা কলেজের পাশ থেকে চাং হিং সঙ (৪৫) নামে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ধারণা করছে, বুধবার দিনগত রাতে এই চীনা নাগরিকের মাথায় রড দিয়ে আঘাত করে ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এই ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। তারা হলেন মুক্তাদির রহমান ও নাজমুল হাসান পারভেজ। দুজনের বাড়িই নেত্রকোনার চকপাড়া এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, চাং হিং সঙ দীর্ঘ দিন ধরে যশোরে বসবাস করছিলেন। তিনি ব্যাটারি চালিত রিক্সার ব্যবসা করতেন। তার স্ত্রীও ওই বাড়িতে আছেন।
Copyright © 2026 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.