শনিবার, ১৮ জুলাই ২০২৬
ধানমন্ডিতে গৃহবধূ দগ্ধ
প্রকাশিত - ডিসেম্বর ১৫, ২০১৬ ১:৫৫ পিএম


রাজধানীর ধানমন্ডিতে এক গৃহবধূ অগ্নিদগ্ধ হয়েছেন। তার নাম মাহফুজা সুলতানা। বৃহস্পতিবার ভোর সাড়ে ছয়টায় ধানমন্ডির ৪ নম্বর রোডের ২৭ নম্বর বাড়ির একটি ফ্ল্যাটে এই দুর্ঘটনা ঘটে।
দগ্ধ মাহফুজার আত্মীয় আবুল বাশার জানান, আজ ভোরে গ্যাসের চুলা জ্বালাতে গেলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দগ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
ধানমণ্ডি জোনের সহকারী কমিশনার মোহম্মদ আবদুল্লাহ কাফি জানান, পুলিশের একটি টিম ঘটনাস্থল পরির্শন করে তদন্ত করছে।
Copyright © 2026 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.