
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এখন গণনা চলছে । ১৭৪টি কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ১৫টি কেন্দ্রের প্রাথমিক ফলাফল পাওয়া গেছে।
এতে নৌকা প্রতীক নিয়ে এগিয়ে রয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী পেয়েছেন ১৫০২৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন খান পেয়েছেন ৫৯৫৮ ভোট।
এর আগে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা এই নির্বাচনের ভোটগ্রহণ চলে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটগ্রহণ সম্পন্ন হয়।