শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
বিএনপি ভরাডুবির মধ্যে রয়েছে: তোফায়েল
প্রকাশিত - ডিসেম্বর ২৫, ২০১৬ ৩:১৮ পিএম

[caption id="attachment_630" align="alignright" width="499"]
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। ফাইল ছবি[/caption]
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, 'বিএনপি ২০১৪ সালের সংসদ নির্বাচনে না এসে ভরাডুবির মধ্যে রয়েছে। নির্বাচনে না এসে যে ভুল করেছে, নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে সেই ভুল স্বীকার করেছে।'
মন্ত্রী সন্ধ্যায় ভোলার সদর উপজেলার পরানগঞ্জ বাজার জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন।
এসময় তোফায়েল আহমেদ বলেন, 'বিএনপি নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের আগে বলেছে নির্বাচন নিরপেক্ষ হবে না। ভোটের দিন বলেছে ভোট ভালোই চলছে। দুপুরে ও সন্ধ্যায় বলে ভালো। পরাজিত হওয়ার পর তারা আগের সব কথা পাল্টে ফেলে।'
নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর কাজ চলছে জানিয়ে মন্ত্রী বলেন, 'পদ্মা সেতু দিয়ে রেল লাইন হবে পায়রা বন্দর পর্যন্ত। একই সেতু দিয়ে আরেকটি রেল লাইন হবে কুষ্টিয়া পর্যন্ত। কর্ণফুলী টানেল, জিপসি পোর্ট, মেট্রোরেলসহ অভূতপূর্ব উন্নয়ন হচ্ছে।'
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল মমিন টুলু, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন, ভাইস চেয়ারম্যান মো. ইউনুছ, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, যুগ্ম-সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম নকিব, পৌর আওয়ামী লীগ সভাপতি নজিবুল্লা নজুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। -বাসস।
Copyright © 2026 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.