
নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ইডেন কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক সামিয়া আক্তার বৈশাখীকে আটক করেছে কলেজের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে তাকে আটক করা হয়।
জানা গেছে, বৈশাখী আক্তার কলেজটির মাকের্টিং বিভাগের শিক্ষার্থী। তিনি বিভাগের সংশ্লিষ্ট কাজে এসেছিলেন। পরে শিক্ষার্থীরা তাকে চিনতে পেরে অবরুদ্ধ করে রাখেন। পরবর্তী সময়ে পুলিশে এসে তাকে নিয়ে যায়।
এ বিষয়ে লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, তাকে (বৈশাখী) উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হচ্ছে। ইডেন কলেজে অনার্সের সার্টিফিকেট তুলতে গেলে তাকে আটক করে শিক্ষাথীরা।
বিএইচ