শনিবার, ১৮ জুলাই ২০২৬
হামিদ ফেব্রিক্সের এজিএম অনুষ্ঠিত
প্রকাশিত - ডিসেম্বর ২৮, ২০১৬ ৬:৩৩ পিএম

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র ও পোশাক খাতের কোম্পানি হামিদ ফেব্রিক্সের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।
গত অক্টোবরে কোম্পানিটি ৩০ জুন ১৬ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ।আজ বুধবার রাজধানীর ট্রাস্ট মিলনায়তনে এ এজিএম অনুষ্ঠিত হয়ে।
আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয় ১ টাকা ১ পয়সা। কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয় ৩৮ টাকা ১ পয়সা।
কোম্পানির সহকারী সচিব মিজানুর রহমানের সঞ্চালনায় এজিএমে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোজাম্মেল হক, ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল মাহমুদ প্রমুখ।
Copyright © 2026 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.