
গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে ৫ জানুয়ারি ঢাকায় দুটি সমাবেশ করার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। আজ বৃহস্পতিবার দুপুরে ধানমন্ডির একটি কমিউনিটি সেন্টারে এক যৌথসভার সূচনা বক্তব্যে দলের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ ঘোষণা দেন।
ওবায়দুল কাদের বলেন, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের আয়োজনে ধানমন্ডির রাসেল স্কয়ারে এবং ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আয়োজনে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়েনে এ সমাবেশ দুটি অনুষ্ঠিত হবে। এ সময় তিনি একই সঙ্গে দেশের সব জেলা ও উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী-ভ্রাতৃপ্রতিম সংগঠনকেও অনুরূপ কর্মসূচি পালনের আহ্বান জানান।
এদিকে, একই দিনে রাজপথের বিরোধী দল বিএনপি এই দিনকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালন করে। এই দিন সারা দেশে বিএনপি কালো পতাকা উত্তোলন এবং ৭ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার কর্মসূচি ঘোষণা করেছে।