পুঁজিবাজারে তালিকাভুক্ত বৃটিশ আমেরিকান টোব্যাকো (বাংলাদেশ) কোম্পানির (বিএটিবিসি) পরিচালনা পর্ষদ লেজার জেট প্রিন্টার ক্রয় ও স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটি ঢাকা এবং সাভার কারখানায় ৩৬ এসএমডি প্যাকিং লাইনে লেজার জেট প্রিন্টার স্থাপন করবে। যার জন্য আনুমানিক ব্যয় ধরা হয়েছে ২৪ কোটি ৯০ লাখ টাকা। যেখানে প্রিটারের দর ধরা হয়েছে ১৪ কোটি ৫৫ লাখ এবং তা স্থাপনের জন্য খরচ ধরা হয়েছে ১০ কোটি ৩৫ লাখ টাকা।
কোম্পানিটির নগদ প্রবাহের উপর ভিত্তি করে অভ্যন্তরীণ উৎস এবং ব্যাংক অর্থায়ন থেকে এই ব্যয় বহন করা হবে।
এসকেএস