
ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যরা অনানুষ্ঠানিক বৈঠকে বসেছেন।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এ বৈঠক শুরু হয়।
তবে হঠাৎ কী কারণে এ বৈঠক, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
জানা গেছে, ছাত্রদের নতুন রাজনৈতিক দল গঠন এবং উপদেষ্টা নাহিদ ইসলামের পদত্যাগ ইস্যুতে আজকের অনির্ধারিত বৈঠকে আলোচনা হতে পারে। বৈঠক শেষে এ বিষয়ে জানানো হবে।
দুপুর আড়াইটার দিকে যমুনার সামনে প্রেস উইং থেকে ব্রিফ করা হবে বলে জানিয়েছেন উপ প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার।
বিএইচ