
ইংরেজি নববর্ষের প্রথম প্রহরে রাজধানীর নিরাপত্তা বাড়াতে ঢাকায় মোতায়েন করা হয়েছে ১০ হাজার পুলিশ। আগামীকাল রোববার সকাল পর্যন্ত রাস্তায় রাস্তায় টহল দেবে এই অতিরিক্ত পুলিশ ।
এছাড়া ঢাকার বিভিন্ন স্থানে চলাচলের ওপর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। বিধিনিষেধ আরোপ করা হয়েছে আতসবাজি ও পটকা ফোটানোর ওপরেও।ঢাকা মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা গেছে, থার্টি ফার্স্ট নাইটে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেটা নিশ্চিত করতেই আজ শনিবার সন্ধ্যা থেকেই রাজধানী ঢাকায় ১০ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে।
এছাড়া পটকাবাজি, আতশবাজি, বেপরোয়া গাড়ি, মোটর সাইকেল চালনাসহ যে কোন ধরণের অশোভন আচরণ এবং বেআইনী কার্যকলাপ থেকে বিরত থাকতে জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।