পুঁজিবাজারে তালিকাভুক্ত চামড়া খাতের এপেক্স ফুটওয়্যার লিমিটেডের উদ্যোক্তা পরিচালক সৈয়দ মঞ্জুর এলাহী শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির উদ্যোক্তা পরিচালক সৈয়দ মঞ্জুর এলাহী ৫০ হাজারটি শেয়ার ক্রয় করেছেন।
তিনি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পাবলিক মার্কেট থেকে শেয়ারগুলো ক্রয় করেছেন। এর আগে ২২ জানুয়ারি উদ্যোক্তা পরিচালক শেয়ার ক্রয়ের ঘোষণা দেন।
এসকেএস