পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) অভ্যন্তরে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সৃষ্ট পরিস্থিতি নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকটি রোববার (৯ মার্চ) সকাল ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে সিকিউরিটিজ কমিশন ভবনে অনুষ্ঠিত হবে। বৈঠকে বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সঙ্গে শেয়ারবাজার সংশ্লিষ্ট স্টেকহোল্ডাররা উপস্থিত থাকবেন।
বৈঠকে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই), ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন (ডিবিএ), বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এসোসিয়েশন (বিএমবিএ), শীর্ষ ব্রোকারেজ হাউজ, সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল), এবং সেন্ট্রাল কাউন্টারপার্টি বাংলাদেশ লিমিটেড (সিসিবিএল) এর প্রতিনিধিরা অংশ নেবেন।
বিএসইসির পক্ষে চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, কমিশনার মো. মোহসিন চৌধুরী, মো. আলী আকবর, এবং ফারজানা লালারুখ উপস্থিত থাকবেন।
এসকেএস