
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে ২৩টি কোম্পানিতে থাকা শেয়ার অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।
রোববার (৯ মার্চ) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
এদিন এসব শেয়ার অবরুদ্ধের আদেশ চেয়ে আবেদন করেন দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক মো. মাহফুজ হক।
এর আগে গত ৫ মার্চ সাইফুজ্জামান চৌধুরীর ৩৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন আদালত।
দুদকের আবেদন সূত্রে জানা গেছে, এসব ব্যাংক হিসাবে ৫ কোটি ২৬ লাখ ৮৩ হাজার টাকা জমা রয়েছে।
বিএইচ