
যুক্তরাজ্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক ভোট দেখতে চায় বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।
সোমবার (১০ মার্চ) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বেলা সাড়ে ১১টায় সিইসি এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে একথা জানান তিনি।
সারাহ কুক বলেন, আমরা আলোচনার জন্য এসেছিলাম। জাতীয় নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জেনেছি এবং আগামী সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনকে সহায়তা করতে আগ্রহী। আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক ভোট চাই।
বৈঠকে সারাহ কুকের সঙ্গে হাইকমিশনের রাজনৈতিক ও শাসন ব্যবস্থা দলের প্রধান টিমোথি ডাকেট উপস্থিত ছিলেন।
বিএইচ