
সরকারি মালিকানাধীন রূপালী ব্যাংক পিএলসি’র ঢাকা উত্তর বিভাগীয় কার্যালয়ের আওতাধীন শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহণে ‘ব্যবসায়িক পর্যালোচনা সভা-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ মার্চ) দিলকুশাস্থ ব্যাংকের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
ঢাকা উত্তর বিভাগীয় প্রধান ও মহাব্যবস্থাপক শেখ মুনজুর করিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপব্যবস্থাপনা পরিচালক পারসুমা আলম।
এছাড়া এ সময় বিভাগের আওতাধীন ০৩ জন জোনাল ম্যানেজার, ৪৭ টি শাখার ব্যবস্থাপক এবং ০৪ টি উপশাখার ইনচার্জ উপস্থিত ছিলেন।