শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
বরিশালে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ
প্রকাশিত - জানুয়ারী ৫, ২০১৭ ৩:৫৮ পিএম


দশম জাতীয় সংসদ নির্বাচনের তৃতীয় বর্ষপূর্তির দিনে বরিশালে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বরিশাল বিএনপি কার্যালয়ের সামনে দলটির কালো পতাকা মিছিলের প্রস্তুতির সময় এ সংঘর্ষের সূত্রপাত হয়।
বরিশাল মহানগর পুলিশের উপ-কমিশনার গোলাম রউফ জানান, পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিএনপি নেতাকর্মীরা বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর সদর রোড তাদের দলীয় কার্যালয়ের সামনে জড়ো হয়ে মিছিলের প্রস্তুতি নিতে থাকে। একই সময় আওয়ামী লীগের নেতাকর্মীরাও কিছুটা দূরে সদর রোডে অবস্থান নেয়।
এক পর্যায়ে বিএনপি কার্যালয়ের দিক থেকে একটি বোতল ছুড়ে মারা হয় আওয়ামী লীগের নেতাকর্মীদের দিকে। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা উত্তেজিত হয়ে বিএনপি কার্যালয়ের দিকে এগিয়ে গেলে দুই পক্ষের মধ্যে মারামারি শুরু হয়।
Copyright © 2026 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.