বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা (আইকিউএয়ার) সূচকে আজ বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় ৮ম স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্সে ১৪৯ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান গতকালের মতো আজও ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
দীর্ঘদিন পর গতকাল এবং আজ ঢাকার একিউআই স্কোর ১৫০-এর নিচে নামল। শুক্রবার সকাল ৯টার দিকে সংস্থাটির সূচক থেকে এ তথ্য জানা গেছে
বায়ুদূষণে আজ শীর্ষে রয়েছে ভারতের দিল্লি (২৬০)। দিল্লিতে বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। তালিকায় দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর (১৭২), উগান্ডার কাম্পালা (১৬২) ও ভিয়েতনামের হ্যানয় (১৫৫)। শহরগুলোর বাতাসের মান আজ ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার।
প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়।
এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
এনজে