পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ইস্টার্ন ব্যাংক পিএলসির পর্ষদ সভার তারিখ পরিবর্তন করা হয়েছে। আগামী ২০ মার্চের পরিবর্তে ২৪ মার্চ দুপুর ২ টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির পর্ষদ সভা অনিবার্য কারণবশত পরিবর্তন করা হয়েছে। সভায় ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।
এসকেএস