
অনলাইনেই সরকারি টেন্ডারের শতভাগ সম্পাদিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বৃহস্পতিবার (২০ মার্চ) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমমদ ও ডেপুটি প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর।
উল্লেখ্য, বর্তমানে সরকারি টেন্ডারের শতকরা ৬৫ ভাগ অনলাইনে হচ্ছে।
বিএইচ