
সিলেটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ইফতার মাহফিলে হট্টগোল ও মারামারির ঘটনায় গ্রেফতার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট জেলার আহ্বায়ক আখতার হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
রোববার (২৩ মার্চ) দুপুরে আদালতে তোলা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নিদের্শ দেন।
এর আগে রোববার ভোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা শাখার যুগ্ম সদস্য সচিব মাহবুবুর রহমান শান্তর করা মামলায় মহানগরের জালালাবাদ থানার আউশা এলাকা থেকে তাকে গ্রেফতার করে শাহপরান থানা পুলিশ।
গ্রেফতার আখতার হোসেন ওই এলাকার আব্দুল মুনিরের ছেলে।
এর আগে, শনিবার (২২ মার্চ) বিকেলে সিলেটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ইফতার মাহফিলে হট্টগোল ও মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় মাহবুবুর রহমান শান্ত নামের সিলেটের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহত হন। রাতে এ ঘটনায় শাহপরান (রহ.) থানায় শান্ত বাদী হয়ে মামলা দায়ের করেন। ওই মামলায় বৈষম্যবিরোধী আন্দোলন সিলেট জেলার আহ্বায়ক আখতার হোসেনকে গ্রেফতার করা হয়।
বিএইচ