
বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) খাটো করার জন্য কিছু মহল উঠেপড়ে লেগেছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
রোববার (২৩ মার্চ) রাজধানীর পুরানা পল্টনের ফারস হোটেলে জাতীয়তাবাদী সমমনা জোটের উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে এ কথা বলেন তিনি।
মির্জা আব্বাস বলেন, সবাই বিএনপির বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে। বিএনপিকে ছোট করতে চাইছে। তবে বিএনপির নেতৃত্বে কোনো সংকট নেই। আওয়ামী লীগকে ছেড়ে দেয়ার সুযোগ নেই। আমরা আওয়ামী লীগের প্রাতিষ্ঠানিক বিচার চাই।
তিনি বলেন, বিএনপিকে ঠিক আওয়ামী লীগের মতো শিবিরে ঠেলে দেয়ার চেষ্টা করা হচ্ছে। বিশেষ করে একটি দল, কেন যে করা হচ্ছে আমার বুঝে আসে না।
তিনি আরও বলেন, বিদেশি কিছু এজেন্ট চাচ্ছে কোনোভাবেই যেন এ দেশে শান্তিশৃঙ্খলা না আসে এবং সে ধরনের চেষ্টা করে যাচ্ছে।
ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেছেন জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়কারী ও ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ। ইফতার মাহফিলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।
এম জি