পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি আইপিডিসি ফাইন্যান্স পিএলসির বোর্ড সভা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গত ২৪ মার্চ বেলা ৩টায় কোম্পানিটির বোর্ড সভা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়। পরবর্তীতে বোর্ড সভার নতুন তারিখ জানানো হবে ।
সভায় ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।
এসকেএস