প্যারামাউন্ট সোলার লিমিটেডের ২ কোটি ৮৯ লাখ ৯৯ হাজার ৯৯৯টি শেয়ার ক্রয় করবে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ১০ টাকা দরে এই শেয়ার ক্রয় করবে কোম্পানিটি। অর্থাৎ মোট ২৮ কোটি ৯৯ লাখ টাকা বিনিয়োগ করবে কোম্পানিটি।
নতুন এই বিনিয়োগের পর প্যারামাউন্ট সোলার লিমিটেড কোম্পানিতে প্যারামাউন্ট টেক্সটাইলের মোট শেয়ারধারীদের পরিমাণ বেড়ে দাঁড়াবে ২ কোটি ৯৯ লাখ ৯৯ হাজার ৯৯৯টি। তাতে এই সৌরবিদ্যুৎ কোম্পানিটির ৯৯ দশমিক ৯৯ শতাংশ মালিকানা যাবে প্যারামাউন্ট টেক্সটাইলের হাতে।
এসকেএস