
স্বাধীনতা যুদ্ধে যে প্রত্যাশা নিয়ে বাংলার আপামর জনতা ঝাঁপিয়ে পড়েছিল, তা ৫৪ বছরেও পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
বুধবার (২৬ মার্চ) রাজধানীর পল্টনে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর আলোচনা সভায় বক্তৃতা করেন তিনি।
গোলাম পরওয়ার বলেন, যারা বিদেশি প্রভুদের দাসত্বে লিপ্ত তারাই জামায়াতের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলে। জামায়াতে ইসলামীর প্রতিটি সদস্য বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বে বিশ্বাসী৷
এ সময় ফ্যাসিবাদবিরোধী অনেক পক্ষ এখন নতুন করে জামায়াতের বিরুদ্ধে কথা বলা শুরু করেছে বলেও মন্তব্য করেন তিনি।
জামায়াতের শীর্ষ নেতাদের শুধু রাজনৈতিক কারণে জুডিশিয়াল কিলিং করা হয়েছে উল্লেখ করে সবাইকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে রাজনীতি করার আহ্বান জানান গোলাম পরওয়ার।
তিনি বলেন, প্রয়োজনীয় সংস্কার শেষে অন্তর্বর্তীকালীন সরকার যখন নির্বাচন দিতে পারবে তখনই তাতে অংশ নিতে প্রস্তুত জামায়াতে ইসলাম।
বিএইচ