
সরকারি কর্মচারী ব্যবস্থাপনা পদ্ধতিতে সদ্য তোলা রঙিন ছবি সংযোজনের অনুরোধ জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। রঙিন ছবি না দিলে ওই কর্মকর্তারা পরবর্তীতে পদোন্নতি পাবেন না বলেও জানিয়েছে মন্ত্রণালয়।
রোববার (৬ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, অনূর্ধ্ব ছয় মাসের মধ্যে তোলা রঙিন ছবি সংযোজনসহ সরকারি কর্মচারী ব্যবস্থাপনা পদ্ধতিতে (জিইএমএস) পিডিএস-এর সব ব্যক্তিগত তথ্য নিজ দায়িত্বে জরুরি ভিত্তিতে হালনাগাদ করার অনুরোধ করা হলো।
যেসব কর্মকর্তা নতুন রঙিন ছবি সংযোজনসহ জিইএমএস-এ পিডিএস-এর তথ্য হালনাগাদ করতে ব্যর্থ হবেন তাদের কেস পদোন্নতির জন্য বিবেচিত হবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বিএইচ