আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) সাবেক বিতর্কিত প্রসিকিউটর তুরিন আফরোজকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৭ এপ্রিল) দিবাগত রাত ১১টার দিকে রাজধানীর উত্তরার পশ্চিম থানা এলাকায় নিজের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার মুহিদুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত মার্চ মাসে তুরিন আফরোজের বিরুদ্ধে উত্তরার পশ্চিম থানায় একটি হত্যাচেষ্টা মামলা হয়েছে। জুলাই গণ-অভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে আহত এক ব্যক্তি তার বিরুদ্ধে এই মামলা করেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচার চলাকালে ২০১৩ সাল থেকে ২০১৯ সালের নভেম্বর পর্যন্ত প্রসিকিউটরের দায়িত্বে ছিলেন তুরিন আফরোজ।
এনজে