ব্রাহ্মণবাড়িয়া পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ মঞ্জুরে মাওলা ফারানীকে (২৬) গ্রেপ্তার করেছে র্যাব সদস্যরা। বুধবার (৯ এপ্রিল) বিকেলে জেলা শহরের ভাদুঘর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শেখ মঞ্জুরে মাওলা ফারারী জেলা শহরের মেড্ডা এলাকার মামুন মিয়ার ছেলে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. মোজাফফর হোসেন জানান, শেখ মঞ্জুরে মাওলা ফারানী গত ৫ আগস্টের পর থেকে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে ৯টি মামলা রয়েছে। বুধবার বিকেলে ভাদুঘর থেকে র্যাব সদস্যরা তাকে গ্রেপ্তারের পর রাতে থানায় হস্তান্তর করেছে।
বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হবে।
এনজে