বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা (আইকিউএয়ার) সূচকে গত দুই দিনের বৃষ্টিতে ঢাকার বাতাসের মানে অনেকটাই উন্নতি হয়েছে। শনিবার সকাল ৯টায় ঢাকার ৩ এলাকায় নির্মল বাতাস বইছে। এ সময় এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ৫৮ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান ‘সহনীয়’ পর্যায়ে রয়েছে। সুইজারল্যান্ডভিত্তিক সংস্থাটির সূচক থেকে এসব তথ্য জানা গেছে।
আজ শনিবার সকালে বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় ঢাকা ৬০তম স্থানে রয়েছে।
এদিন বিশ্বের শহরগুলোর তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তানের শহর লাহোর (১৮৯)।
তালিকায় দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে ভিয়েতনামের হ্যানয় (১৮১), চীনের চেংদু (১৬৬) ও কাতারের দোহা (১৬৪)। শহরগুলোর বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।
৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
এনজে