পুঁজিবাজারের তালিকাভুক্ত ব্যাংক খাতের উত্তরা ব্যাংক পিএলসির শেয়ার লেনদেন রোববার বন্ধ থাকবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, রোববার প্রতিষ্ঠানটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। এর আগে প্রতিষ্ঠানটি স্পট মার্কেটে লেনদেন শুরু করে।
রেকর্ড ডেটের কারণে রোববার লেনদেন স্থগিত রাখবে প্রতিষ্ঠানটি। সোমবার প্রতিষ্ঠানটির লেনদেন স্বাভাবিক নিয়মে চলবে।
এসকেএস