
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নতুন বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ সুফিউর রহমান। তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করবেন।
রোববার (২০ এপ্রিল)মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে জানানো হয়, রুলস অব বিজনেস অনুযায়ী, পররাষ্ট্র উপদেষ্টাকে সহায়তা করতে তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতা অর্পণ করা হয়েছে।
এতে আরও বলা হয়, বিশেষ সহকারী পদে থাকাকালে সুফিউর রহমান প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা ও আনুষাঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন।
বিএইচ