জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রিয়াজ বলেছেন, সংস্কারের মূল উদ্দেশ্য পুনরায় যাতে দেশে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠিত না হয়।
সোমবার (২১ এপ্রিল) সকাল দশটায় জাতীয় সংসদের এলডি হলে বাংলাদেশ খেলাফত মজলিসের সঙ্গে বৈঠক শুরুর আগে এ কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, সবাই মিলে এমন একটি সমাজ প্রতিষ্ঠা করতে হবে, যেখানে সবাই কথা বলতে পারবে। গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড থাকবে না। আইনের শাসন প্রতিষ্ঠা হবে।
এসময় কমিশনে গুরুত্বপূর্ণ মতামত দেবার জন্য দলটির প্রতিনিধিদলকে ধন্যবাদ জানান তিনি।
আজ অধ্যাপক ড. আলী রিয়াজের সভাপতিত্বে মাওলানা ইউসুফ আশরাফের নেতৃত্বে ৩ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বাংলাদেশ খেলাফত মজলিসের তিন সদস্যের প্রতিনিধি অংশ নিয়েছে।
এম জি