
আগামী ১৫ দিনের মধ্যে আইন তৈরি করে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি (এনসিপি)৷
সোমবার (২১ এপ্রিল) বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মক্রম নিষিদ্ধ, সংস্কার ও গণপরিষদ নির্বাচনের দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে এ দাবি করেন এনসিপি নেতারা৷
তারা বলেন, আওয়ামী লীগ হিটলারের দল। নাৎসি বাহিনীকে নিষিদ্ধ করে যেভাবে বিচারের আওতায় আনা হয়েছে, আইন তৈরি করে আওয়ামী লীগের একই প্রক্রিয়ায় বিচার করতে হবে৷
বিএনপিকে উদ্দেশ করে এনসিপি নেতাদের অভিযোগ, ইনিয়ে বিনিয়ে দলটি আওয়ামী লীগের পক্ষ নেয়ার চেষ্টা করছে৷ এমন হলে এনসিপি বিএনপির বিপক্ষেও রাস্তায় নামতে বাধ্য হবে৷ বিএনপি চলমান সংস্কারের পক্ষেও বাঁধা হয়ে দাঁড়িয়েছে অভিযোগ এনসিপি নেতাদের৷ সংক্ষিপ্ত সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল মোহাম্মদপুরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে৷
বিক্ষোভ মিছিলে মুখ্য যুগ্ম সংগঠক আলি রাসেলসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
বিএইচ