শনিবার, ১৮ জুলাই ২০২৬
‘১২ মার্কেট ১৪১ ভবন ঝুঁকিপূর্ণ’
প্রকাশিত - জানুয়ারী ১৯, ২০১৭ ১০:৪৩ এএম


ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১২ মার্কেট ও ১৪১টি ভবন ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন মেয়র আনিসুল হক। গত মঙ্গলবার গুলশান ২ এর ৯০ নম্বর সড়কের ইউনিমার ভবনে ডিএনসিসির মার্কেট ও ব্যক্তি মালিকানাধীন ঝুঁকিপূর্ণ ভবন সম্পর্কে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
আনিসুল হক বলেন, সিটি করপোরেশনের আওতাধীন ৭টি জায়গায় এ মার্কেটগুলো রয়েছে। মার্কেটগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তিনি বলেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে রাউকের ঘোষণা অনুযায়ী ৩২১টি ভবন ঝুঁকিপূর্ণ। এ মধ্যে ১৪১টি ভবন উত্তর সিটি করপোরেশনে রয়েছে। ঝুঁকিপূর্ণ মার্কেটগুলো চিহ্নিত করেন বুয়েটের ইঞ্জিনিয়ার ও ভবনগুলো চিহ্নিত করেন রাজউক ও উত্তর সিটি করপোরেশনের কর্মকর্তারা।
মেয়র বলেন, সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে গুলশান ২ এর কাঁচা-পাক?া মার্কেট, খিলগাঁওয়ের কাঁচা মার্কেট, খিলগাঁও সুপার মার্কেট, কাওরান বাজার কাঁচা ও কিচেন মার্কেট, মোহাম্মদপুর টাউন হল মার্কেটসহ এরকম ১২টি মার্কেট। কিন্তু এ ঝুঁকির বিষয়টি মার্কেট কর্তৃপক্ষকে নোটিস দিয়ে অবগত করা হয়েছে। কিন্তু মার্কেটের ব্যবসায়ীরা এর কোনো তোয়াক্কা করছেন না।
মার্কেটগুলো থেকে কেন ব্যবসায়ীদের সরানো হচ্ছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মেয়র বলেন, আমরা এ? মুহূর্তে কোনো সিদ্ধান্ত নিতে পারছি না ব্যবসায়ীদের কারণে। আমরা এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে আলোচনা করছি। সংবাদ সম্মেলন প্রজেক্টরের মাধ্যমে ঝুঁকিপূর্ণ মার্কেট ও ভবনের ছবি দেখানো হয়।
Copyright © 2026 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.