
৩৪তম বিসিএস অল ক্যাডার অ্যাসোসিয়েশনের দু্ই সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামকে (জয়) সভাপতি এবং পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার মো. জুয়েল রানাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
শুক্রবার (২৫ এপ্রিল) অফিসার্স ক্লাব ঢাকায় এ কমিটি গঠন করা হয়। সংগঠনটির দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩৪তম বিসিএস অল ক্যাডার অ্যাসোসিয়েশন এক বিশেষ সভা অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় নতুন কমিটি গঠন–সংক্রান্ত আলোচনা করা হয়। সেখানে আগের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠনের লক্ষ্যে তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়। পরে দুই সদস্যের কমিটি গঠনের বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়।
এতে আরও বলা হয়, কমিটিতে সভাপতিত্ব করেন বিদায়ী কমিটির সভাপতি পরিকল্পনা কমিশনের জ্যেষ্ঠ সহকারী সচিব মো. আজিজুর রহমান। নতুন কমিটি আগামী ৩০ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।
বিএইচ