ভারতের মধ্য কলকাতায় একটি হোটেলে সোমবার রাত ৮টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এত কমপক্ষে ১৪ জন নিহত হয়েছেন বলে জানা গেছে।
মধ্য কলকাতার বড়বাজার এলাকার ঋতুরাজ হোটেলে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে কলকাতার পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মা জানান, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ১৪টি মরদেহ উদ্ধার করা হয়েছে এবং বেশ কয়েকজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তদন্তের জন্য একটি বিশেষ দলও গঠন করা হয়েছে।
জানা যায়, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করেছে। প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও, পুরোপুরি আগুন নেভে রাত ৩টার দিকে।
এনজে