
শান্তিনগরের সিরাজ টাওয়ার নামের দশতলা ভবনের নিচতলায় আগুন লাগার ঘটনা ঘটেছে।
সোমবার (৫ মে) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে আমাদের কাছে সংবাদ আসে, শান্তিনগরের সিরাজ টাওয়ারের নিচতলায় আগুন লেগেছে। আমাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
বিএইচ