
বিনিয়োগ শিক্ষা ও সচেতনতা প্রসারে স্টামফোর্ড ইউনিভার্সিটির শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের জন্য সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ মে) বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের জন্য পুঁজিবাজার বিষয়ক সচেতনতামূলক কর্মশালার অংশ হিসেবে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন- স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ এর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মনিরুজ্জামান, বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ ইউনুস মিয়া ও ডিএসই’র ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক সাত্ত্বিক আহমেদ শাহ্। কর্মশালায় চেয়ার অব দি সেশন ছিলেন স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ এর অ্যাকাডেমিক অ্যাডভাইজার ও ডিন ফ্যাকেলটি অব বিজনেস স্টাডিজ অধ্যাপক ড. জামাল উদ্দিন আহমেদ।
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন- ডিএসই’র উপ-মহাব্যবস্থাপক সৈয়দ আল আমিন রহমান৷ মূল প্রবন্ধে তিনি পুঁজিবাজার সম্পর্কে প্রাথমিক ধারণা ও পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি, পুঁজিবাজারের প্রবৃদ্ধি এবং বিনিয়োগ কৌশলসহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন এবং বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
বিএইচ