
সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ গত ৭ মে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর দিয়ে বিদেশ গমন নিয়ে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
রোববার (১১ মে) প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদারের এ তথ্য নিশ্চিত করেছেন।
কমিটির সদস্যরা হলেন, সভাপতি হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান (সদস্য) এবং নৌ-পরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন (সদস্য)।
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ শাহজালাল বিমানবন্দর দিয়ে কীভাবে বিদেশ গমন করেছেন; এক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোর দায়িত্ব পালনে কোনো প্রকার ব্যত্যয় ও গাফিলতির ঘটনা ঘটেছে কি না; কারা কোন দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন তা নির্ধারণ করা এবং সেক্ষেত্রে কী ব্যবস্থা নেওয়া যায় সে সম্পর্কে সুপারিশ পেশ করবে তদন্ত কমিটি। এই কমিটি আগামী ১৫ (পনের) দিনের মধ্যে রিপোর্ট পেশ করবে।
এম জি