
কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী (বীর-উত্তম) বলেছেন, এখন একটা বৈরী হওয়া বইছে। একটা জিনিস বুঝতে হবে মওলানা ভাসানীর তৈরি করা দল ও বঙ্গবন্ধুর লালন-পালন করা দল আওয়ামী লীগ। যে দল বাংলাদেশের স্বাধীনতা এনেছে। সেই আওয়ামী লীগ কচু পাতার পানি না।
রোববার (১১ মে) দুপুরে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ছাতীহাটি গ্রামে এলাকার মানুষের সাথে সাক্ষাৎ করতে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা প্রসঙ্গে টেনে কাদের সিদ্দিকী বলেন, কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করলেই নিষিদ্ধ হয়ে যায় না। জনগণ যদি তার থেকে মুখ ফিরিয়ে নেয়, অনুমোদন দিলেও সে দল দাঁড়াতে পারে না। আওয়ামী লীগের যারা অন্যায় করেছে, ভুল করেছে তাদের বিচার হবে এবং আইনের বিচারের দোষী সাব্যস্ত হলে তাদের শাস্তি হবে। কিন্তু কোনো পরিষদ সিদ্ধান্ত নিলেই সেটা কার্যকর হবে বা সেটাই শুদ্ধ, সেটা ঠিক নয়।
এ সময় কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় নেতা (বীরপ্রতীক) আব্দুল্লাহ, কালিহাতী উপজেলা যুব আন্দোলনের আহ্বায়ক এস এম নাজমুল আলম ফিরোজ, বল্লা ইউনিয়ন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি মোস্তফা আনসারী, সাধারণ সম্পাদক সাবলু, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর প্রমুখ উপস্থিত ছিলেন।
এম জি