
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের মানুষকে জিম্মি করে একটি গোষ্ঠীর স্বার্থ রক্ষায় সংস্কার দীর্ঘায়িত করা হচ্ছে। নির্বাচন পেছানোর কোনো ষড়যন্ত্র জনগণ মেনে নেবে না।
মঙ্গলবার (১৩ মে) জাতীয় প্রেস ক্লাবে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, গণতান্ত্রিক ধারা ফেরাতে গেলে যে কাজগুলো শুরু হওয়া প্রয়োজন, সেগুলোর কিছুই হচ্ছে না। কিন্তু কারও স্বার্থ রক্ষায় সংস্কারের নামে নির্বাচন পেছালে জনগণ তার জবাব দেবে। কারণ গণতান্ত্রিক প্রক্রিয়া ছাড়া কোনো সংস্কার সম্ভব নয়।
বিএনপির সিনিয়র এ নেতা বলেন, সবাই সংস্কারের প্রস্তাব দিয়েছে। কিন্তু কোথায় ঐকমত্য হয়েছে, সরকার সেটা জানাচ্ছে না। তারা কেন জানাচ্ছে না? কেউ যদি মনে করে হাসিনার মালিকানা অন্য কারও হাতে গেছে, দেশে কী হবে, সেটার বিষয়ে তারা সিদ্ধান্ত নেবে-এই দায়িত্ব কাউকে দেয়া হয়নি। সিদ্ধান্ত নেয়ার একমাত্র মালিক জনগণ।
বিএইচ